আপনি নাস্তিক বলার কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর উদ্দেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমি কলেমা পড়েছি। কলেমা যাঁরা বিশ্বাস করেন, তাঁদেরকে আপনি নাস্তিক বলার কে?’গতকাল মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণকালে কৃষিমন্ত্রী এ কথা বলেন। ৬ এপ্রিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশে আহমদ শফীসহ হেফাজতের নেতারা গণজাগরণ মঞ্চের নেতাদের নাস্তিক আখ্যা দেন। কৃষিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে তাঁদের বিচার হবে। ইসলাম অবমাননাকারীদের সহ্য করা হবে না।’হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘একজনের উপার্জনে কিন্তু সংসার চলে না। তাই বাধ্য হয়েই নারীকে কাজ করতে হয়। ইসলামের প্রথম উম্মত ছিলেন বিবি খাদিজা (রা.)। তাঁরও কিন্তু ব্যবসা ছিল।’ দিনব্যাপী উপজেলার ছয়টি ইউনিয়নে ছয় হাজার গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্য ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।