আপসকামিতা ও সুবিধাবাদ দিয়ে পার্বত্যচুক্তি বাস্তবায়ন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, আপসকামিতা ও সুবিধাবাদ দিয়ে পার্বত্যচুক্তি বাস্তবায়ন হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে পার্বত্যচুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে।গতকাল বুধবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সভাকক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও কাপেং ফাউন্ডেশন আয়োজিত ‘প্রথাগত আইনে আদিবাসী নারীর অবস্থান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।সন্তু লারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্যচুক্তি বাস্তবায়নের দায়িত্ব কি শুধু স্বাক্ষরকারীদের? তারাই কি শুধু আন্দোলন করবে। চুক্তি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের সব স্থায়ী বাসিন্দাদের পক্ষে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। এ চুক্তি বাস্তবায়নের প্রধান দায়িত্ব সরকারের। বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজের মনমানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী সুস্মিতা চাকমা। সেমিনারে তিন পার্বত্য জেলার নারী অধিকারকর্মী, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নেতা ও বেসরকারি সংগঠনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।