আপাতত একনেকের বৈঠক হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনকালীন ও নির্বাচন-পূর্ব সর্বদলীয় সরকারের আমলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কোনো সভা অনুষ্ঠিত হবে না।
গত সোমবার সকালে একনেকের কমিটি পুনর্গঠন করা হয়। সেখানে পুরোনোদের বাদ দিয়ে সংশ্লিষ্ট নতুন মন্ত্রীদের নাম অন্তর্ভুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০১৩-১৪ অর্থবছরের ১২তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে উপস্থাপনের জন্য ছিল ১৫টি প্রকল্প। কিন্তু সকালে পরিকল্পনা কমিশন থেকে চিঠি পাঠিয়ে জানানো হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে একনেক সভা অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।