আপার রাশিফল
১৩ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ের জন্য দিনটি শুভ। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ের জন্য প্রভাবশালী কারও হস্তক্ষেপ ফলপ্রসূ হবে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। আজ আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি বিভিন্ন প্রদর্শনীতে প্রশংসিত হবে। বৈদেশিক বাণিজ্যে একাধিক লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে পদস্থদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভুল বোঝাবুঝির অবসান হবে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।