আপিল করবে হাঙ্গেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশের বিরুদ্ধে ইউরোপীয় মানবাধিকারবিষয়ক আদালতে আপিল করবে বলে জানিয়েছে হাঙ্গেরি। দেশটির একজন সরকারি কর্মকর্তা গত মঙ্গলবার এ তথ্য জানান। গত মাসে ওই দুই বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ক্ষতিপূরণ দিতে হাঙ্গেরির সরকারকে নির্দেশ দিয়েছিলেন ইউরোপীয় মানবাধিকারবিষয়ক আদালত। তখন মামলার আবেদনকারীদের প্রত্যেককে আইনি পরামর্শক ফিসহ ১৮ হাজার ৭০৫ ইউরো করে পরিশোধ করতে বলা হয়েছিল। ২০১৫ সালে ওই দুই বাংলাদেশিকে আশ্রয় না দিয়ে উল্টো সার্বিয়া ফেরত পাঠিয়েছিল হাঙ্গেরি। এতে ইউরোপীয় মানবাধিকারবিষয়ক কনভেনশন ভঙ্গ হয়েছিল বলে মন্তব্য করেছিলেন ইউরোপীয় মানবাধিকারবিষয়ক আদালত। ডেইলি নিউজ হাঙ্গেরি