আপিল বিভাগে আরও চার বিচারপতি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ চার বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে গতকাল মঙ্গলবার তাঁদের নিয়োগ দেন।আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন: বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী। এ নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের নতুন চার বিচারপতির শপথ আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে হওয়ার কথা রয়েছে।জানা যায়, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ১৯৯৯ সালের ২৪ অক্টোবর, বিচারপতি নাজমুন আরা সুলতানা ২০০০ সালের ২৮ মে, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি ও বিচারপতি মো. ইমান আলী ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।