আপিল বিভাগের দুটি বেঞ্চ বসেননি বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ বসেননি আজ বুধবার। বিচারপতিরা চেম্বারে বিশেষ জরুরি কাজে ব্যস্ত থাকায় আপিল বিভাগের ১ ও ২ নম্বর কোর্টের কার্যক্রম আজ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগে জরুরি বিষয়সমূহ শুনানি করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যক্রম ও আজ বন্ধ থাকবে। তবে জরুরি কোনো বিষয় থাকলে তা মাননীয় প্রধান বিচারপতির একান্তে সচিবের (আপিল বিভাগ) মাধ্যমে উপস্থাপন করা হলে প্রধান বিচারপতির নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সদয় অনুমোদনক্রমে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন এ বিজ্ঞপ্তি জারি করেন।

সাধারণত আপিল বিভাগের দুটি বেঞ্চ সকাল নয়টা থেকে মাঝে আধা ঘণ্টা বিরতি দিয়ে বেলা সোয়া একটা পর্যন্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপিল বিভাগের একজন বিচারপতি বেলা দেড়টা থেকে বিচারিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।