আপিল বিষয়ে শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়ে দেওয়া রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে হাইকোর্টে শুনানি গ্রহণ শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। শুনানিতে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ মানি লন্ডারিংয়ের সংজ্ঞায় পড়ে। যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কর্মকর্তাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য আইনানুগভাবে পর্যালোচনা না করে বিচারিক আদালত রায় দিয়েছেন। তারেক রহমানকে খালাস দিয়ে গত ১৭ নভেম্বর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন।