আপিল শুনানিতে ১২ অ্যামিচি কিউরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে জ্যেষ্ঠ ১২ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বুধবার অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ ১২ আইনজীবীকে নিয়োগ দিয়ে আদেশ দেন। প্রস্তুতির জন্য রাষ্ট্রপক্ষের আট সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৭ মার্চ শুনানির দিন নির্ধারণ করেছেন।
অ্যামিচি কিউরি হলেন টি এইচ খান, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রফিক-উল হক, শফিক আহমেদ, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ফিদা এম কামাল, রোকনউদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, আজমালুল হোসেন কিউসি ও এম আই ফারুকী।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।