আপিলে বৈধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল করার পর মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনজন কাউন্সিলর প্রার্থী এবং দুজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র গতকাল বৃহস্পতিবার বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবির চূড়ান্তভাবে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ইলিয়াস হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আরশেদ আলী ও আনন্দ মোহন বালো। ২ নম্বর ওয়ার্ডের রাজিয়া সুলতানা ও মোরশেদা হোসেন।