আপিলের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আবুল কাশেমের লিভ টু আপিল (আপিলের অনুমতি আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকরতা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল মতিনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের রায়ে আবুল কাশেমের সাংসদ পদ অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়। এ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।