আপিলের অনুমতি পেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে দণ্ডাদেশ থেকে অব্যাহতি দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন। একই সঙ্গে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে শাহজাহান ওমরকে জামিননামা দিতে বলা হয়েছে।