প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি চলছে। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।
গতকাল ২১তম দিনে শুনানিতে আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বক্তব্য উপস্থাপন করেন। গত ১ এপ্রিল থেকে এই আপিলের ওপর শুনানি শুরু হয়। ৩০ মে পর্যন্ত আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আপিলের ওপর শুনানি গ্রহণ করেন। এ বেঞ্চের অপর বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া অবসর নিয়েছেন।