প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ চতুর্থ দিনের মতো শুনানি গ্রহণ করেন।
গতকাল শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায়ের ৮৪ থেকে ১০৬ পৃষ্ঠা পর্যন্ত পড়েন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১।