সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদষ্টো সুলতানা কামাল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে মামলার রায়ের পর বাদী ও আসামি উভয় পক্ষের আপিলের সমান সুযোগ দিয়ে সংসদে যে আইন পাস হয়েছে, সেটি উভয় পক্ষের জন্য যেৌক্তিক। এতে উভয় পক্ষ সমান সুযোগ পাবে। গতকাল মঙ্গলবার বিকেলে জয়পুরহাট পেৌর এলাকার খন&জন&পুর ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চত্বরে জয়পুরহাট শাখা মানবাধিকার ফোরাম আয়োজিত জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১২-এর মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সুলতানা কামাল।সুলতানা কামাল বলেন, ১৯৭১ সালের ঘাতকদের সঠিক বিচারের জন্য তরুণ প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে, তা যেৌক্তিক পরিণতির দিকেই যাবে। '৫২, '৬২, '৬৯-এর আন্দোলনে এবং '৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে তরুণেরা যেভাবে দেশ-জাতির স্বার্থে অংশগ্রহণ করেছিলেন, শাহবাগে নতুন প্রজন্ম সেভাবেই সাড়া দেওয়ায় শাহবাগের আন্দোলনকারীদের প্রতি অভিনন্দন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদষ্টো আরও বলেন, ব্লগার রাজীব '৭১-এর ঘাতক দালালদের অনুসারীদের হাতেই খুন হয়েছেন। খুনিদের অবিলম্বে গ্রপ্তোর করতে হবে। অনুষ্ঠানের শুরুতে ব্লগার আহমেদ রাজীব হায়দারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান কামরুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, সিভিল সার্জন আবদুল কাদের প্রমুখ।