আপেলের কনটেইনারে পাওয়া গেল বিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ব্রাইট ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে আপেল আমদানির ঘোষণা দিয়েছিল। গতকাল রোববার বন্দর ইয়ার্ডে সেই কনটেইনার খুলে আপেলের পাশাপাশি পাওয়া গেছে বিদেশি বিয়ারও।কাস্টম হাউস সূত্র জানায়, প্রতিষ্ঠানটি নয় লাখ ৮৬ হাজার ডলার মূল্যে ২৩ হাজার ৯৪০ কেজি আপেল আমদানির ঘোষণা দেয়। এই পণ্য খালাসের জন্য গত ২৫ ফেব্রুয়ারি আমদানিসংক্রান্ত নথিপত্রও জমা দেয় আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী প্রতিষ্ঠান সেতু ইন্টারন্যাশনাল।গতকাল কনটেইনার খুলে শুল্ক কর্মকর্তারা দেখেন, কনটেইনারে আপেল আছে সাত হাজার ১১০ কেজি। এর বাইরে হ্যানিক্যান ব্র্যান্ডের বিয়ার পাওয়া গেছে প্রায় ৪২ হাজার ক্যান। এসব ক্যানে বিয়ারের পরিমাণ ১৪ হাজার ৯৭ লিটার।