আপ্যায়ন ফি গুনতে হলো শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আগমন উপলক্ষে ১০টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।হোপপীর হাট বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘বড় স্যার আসবেন, খাওয়া-দাওয়া করানো লাগবে, উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, টাকা না দিয়ে আর পারা যায়?’