আফগানিস্তান-উগান্ডার প্রেসিডেন্টের অভিনন্দন
আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং উগান্ডার প্রেসিডেন্ট যুবেরি কাগুতা মুসাভেনি।
এছাড়াও ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানিও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অভিনন্দন বার্তায় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন হামিদ কারজাই।
অপর অভিনন্দন বার্তায় উগান্ডার প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে শেখ হাসিনার পুনঃনির্বাচন দেশ-জাতির আরও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর যোগ্য নেতৃত্বের প্রতি দেশের মানুষের বিশ্বাস ও আস্থার এক সুস্পষ্ট সাক্ষ্য। মুসাভেনি আরও বলেন, উগান্ডা দুটি বন্ধুপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্য দেয় এবং বিদ্যমান সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে আগ্রহী।