আফগানিস্তানে মুক্ত পাঁচ বাংলাদেশি কাল ফিরবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে অপহূত হওয়ার পর মুক্ত পাঁচ বাংলাদেশি আগামীকাল রোববার দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, উদ্ধার হওয়া পাঁচ বাংলাদেশি সুস্থ আছেন। সরকারের খরচেই তাঁরা ফিরবেন। রোববার রাত পৌনে নয়টায় আফগানিস্তান থেকে তাঁরা ঢাকায় আসবেন। তাঁরা হলেন, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, মাহাতাব আলী, ইমাম উদ্দিন ও লাভলু রহমান ।গত বছরের ১৭ ডিসেম্বর রাতে আফগানিস্তানে একদল অস্ত্রধারী তাঁদের অপহরণ করে।