আফজল খানের ছেলেকে পিটুনি সহযোগীকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দৌলতপুরে গত শুক্রবার রাতে আওয়ামী লীগের নেতা আফজল খানের ছেলে আরমান খানকে পিটুনি ও তাঁর সহযোগী খালেদ সাইফুলকে গুলি করা হয়েছে। এ ঘটনায় আরমানের বোন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আঞ্জুম সুলতানা ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।আসামিরা হলেন আরমানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলার বাদীর পরিবারের সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার সভাপতি শাহ আলম, তাঁর ভাই আবদুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম, দৌলতপুরের মনির, আশিক, আরিফ, মুরাদ, কাদের, সাকিল, বাবু, আরমান ও বলরামপুর গ্রামের মিজান।প্রসঙ্গত, কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা একই সঙ্গে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা পৌরসভার কাউন্সিলর।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবির প্রথম আলোকে জানান, আঞ্জুম সুলতানা তাঁর এজাহারে উল্লেখ করেছেন, শুক্রবার বিকেল পাঁচটায় দৌলতপুর এলাকার কেবিসি ইটভাটার সামনে দিয়ে তাঁর ভাই নাসরুল্লাহ খান (আরমান) বন্ধু খালেদ সাইফুলকে নিয়ে মোটরসাইকেলে করে তাঁদের হ্যাচারিতে যাচ্ছিলেন। ওই সময় আসামিরা তাঁদের গতিরোধ করে এবং দৌলতপুরের আবদুল্লাহ আল মামুন ধারালো অস্ত্র দিয়ে নাসরুল্লাহকে গুরুতর জখম করে। একই সঙ্গে খালেদের পিঠের বাঁ পাশে গুলি করে। তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আরমান সাত-আটজন সহযোগী নিয়ে দৌলতপুরে শাহ আলমের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালান। তাঁরা ফাঁকা গুলি ছোড়ে এবং শাহ আলমের পরিবারের এক নারী সদস্যকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় লাঞ্ছিত নারী আরমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার খবর পেয়ে ওই দিন রাত আটটার দিকে আরমান ও তাঁর সহযোগীরা চারটি মোটরসাইকেলে করে শাহ আলমের বাড়িতে আবার যান। সেখানে আরমান শাহ আলমের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ওই সময় র্যা ব-১১ কুমিল্লার করপোরাল মঞ্জুর আহমেদ মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। দুই পক্ষের ইট-পাথরের নিক্ষেপে মঞ্জুরের মাথা ফেটে যায়। একপর্যায়ে শাহ আলমের অনুসারীরা আরমানকে পিটুনি দেয়। এতে তাঁর মাথায় আঘাত লাগে। অন্যদিকে তাঁর সহযোগী খালেদ সাইফুলের পিঠে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁদের গোবিন্দপুর এলাকার হলিকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বাসায় চিকিৎসক নিয়ে আরমানের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়। পুলিশের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘গতকাল সকালে হাসপাতালে গিয়ে পুলিশ আরমান ও খালেদকে খুঁজে পায়নি। এমনকি রেকর্ড বুকেও তাঁদের নাম নেই।’আসামি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দ্রুত বিচার আইনে মামলা করায় আফজল খানের মেয়ে পাল্টা মামলা করেন। এ ধরনের অসত্য অভিযোগের সঙ্গে আমরা জড়িত নই।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘শুক্রবার বিকেল পাঁচটায় কোনো ঘটনা ঘটেনি। দৌলতপুরে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ও রাত আটটার দিকে উভয় পক্ষের মধ্যে ঘটনা ঘটে।