প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আফজাল হোসেন (৫৬) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁর মরদেহ সবুজনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি