আফজাল হোসেন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর গতকাল রাত সোয়া ১২টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে আফজাল হোসেন আট হাজার ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার পান ছয় হাজার ২৩৭ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী অনাদী দাস পাঁচ হাজার ৫৫৬ ভোট পান। কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হন লতিফা হেলেন, রিজিয়া বেগম, নাছিমা কামাল, রেজাউল করিম, আলমগীর হোসেন, মুজিবর রহমান, মাহাবুবুজ্জামান, প্রণব কুমার নাথ, মোশারেফ হোসেন, হুমায়ুন কবির খান, সেলিম মুন্সি ও রফিকুল ইসলাম।