প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিডনির জটিল রোগে ভুগছেন আফজাল হোসেন (৬০)। ১৯৯৬ সাল থেকেই তিনি ভুগছেন। বর্তমানে তিনি অধ্যাপক এম মুহিবুর রহমানের চিকিৎসাধীন। চিকিৎসকেরা জরুরিভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিডনি প্রতিস্থাপনের আগে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে বলা হয়েছে। ইতিমধ্যে তাঁর মূত্রাশয়ে তিনবার অস্ত্রোপচার হয়েছে। একসময় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও দীর্ঘদিন ধরে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তিনি নিস্বপ্রায়। কিডনি প্রতিস্থাপনের আর্থিক সংগতি নেই। কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: আফজাল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪১৩৭১০২, অগ্রণী ব্যাংক, গ্রিন রোড শাখা, ধানমন্ডি, ঢাকা। যোগাযোগ: ০১৮১৮২৮৮৫১৮। বিজ্ঞপ্তি।