আফতাব বহুমুখী ফার্মের সঙ্গে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রান্তিক খামারিদের পেশাগত মান, আর্থিক নিরাপত্তা, খামারের জৈব নিরাপত্তা উন্নয়ন ও পোলট্রি শিল্পের উন্নত কলাকৌশল আত্তীকরণের লক্ষ্যে আফতাব অ্যাগ্রোবিজনেস গ্রুপ, আরডিআরএস ও প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটিজের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় আইডিইসহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এ দেশীয় সহযোগীদের নিয়ে খাদ্য নিরাপত্তায় বিশেষ অবদান রাখবে। বিজ্ঞপ্তি।