আফতাব সভাপতি সালেহ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির প্রার্থী আফতাব উদ্দিন সভাপতি ও আওয়ামী লীগের সালেহ আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।হবিগঞ্জ আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সমিতির কার্যকরী কমিটি ১৪ সদস্যের। গতকাল সভাপতি, সম্পাদকসহ সাতটি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাতজন কর্মকর্তা। ৪৭০ জন ভোটারের মধ্যে ৪২৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।