আফরিন হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফরিন হোসেন
আফরিন হোসেন

আফরিন হোসেন (৬) দুরারোগ্য রেটিনা টিউমারে আক্রান্ত। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। শিশুটির চিকিৎসা করাতে তাঁর বাবা আমজাদ হোসেন জায়গাজমি বিক্রি ও ঋণ করে ২০০৯ সালে ভারতে শংকর নেত্রালয়ে নিয়ে চিকিৎসা করান। শিশুটিকে এ পর্যন্ত ১২টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এরই মধ্যে শিশুটির বাঁ চোখ নষ্ট হয়ে গেছে। শিশু আফরিনের চিকিৎসা সম্পন্ন করতে আরও ১৫ লাখ টাকা প্রয়োজন। এই ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার পিতা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আমজাদ হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ১০০১৫১৫৫৬, সোনালী ব্যাংক, মেহেরপুর। বিজ্ঞপ্তি।