আফরোজা আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সন্তানের মা আফরোজা আক্তার রোজি (৩৩) ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে তাঁকে দেশের বাইরে পাঠানো হয়েছে। তাঁর স্বামী ফেনীর পরশুরামের মধ্য ধনীকুণ্ডা গ্রামের ইসমাইল হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। স্ত্রীর চিকিৎসায় এরই মধ্যে সহায়সম্বল বিক্রি ও ঋণ করে সংগৃহীত অর্থ শেষ করে ফেলেছেন তিনি। চিকিৎসকেরা বলছেন, রোজির দ্রুত অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। এর জন্য দরকার প্রায় ৩৫ লাখ টাকা। কিন্তু এই ব্যয় মেটানো ইসমাইলের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইসমাইল হোসেন মজুমদার, সঞ্চয়ী হিসাব নম্বর-০১৪.৩৪০.১৫১৬৫, স্ট্যান্ডার্ড ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।