আফসারউদ্দিনের ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দিন আহমেদ খান অভিযোগ করেছেন, গত সোমবার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে কয়েকজন সন্ত্রাসী ও খুনের ফেরারি আসামি তাঁর গতিরোধ করে এবং তাঁর কর্মীদের ওপর হামলা চালায়।রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে আফসারউদ্দিন এ কথা উল্লেখ করেন। কাপাসিয়া থানার ওসি ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও একই অভিযোগ করেন তিনি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদকে জানাতে সোমবার রাতেই তিনি পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন।কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেন জানান, হামলাকারী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা স্থানীয় যুবদল নেতা সাইফুল ইসলাম খুনের আসামি।