আফাজের সেই সেচযন্ত্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার
বিদ্যুর্যা ও জ্বালানি তেলের সংকটের কারণে বোরো মৌসুমে সেচযন্ত্র সচল রাখতে কৃষকদের বড্ড ধকল পোহাতে হয়। কৃষকের এই দুর্ভোগ কমিয়ে আনতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত বেষ্টিত বৈরচুনা গ্রামের মো. আফাজ উদ্দিন উদ্ভাবন করেছেন এমন এক সেচযন্ত্র, যা জ্বালানি ছাড়াই চলবে। রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন আহমেদ ওই সেচযন্ত্র পরিদর্শন করেছেন। এ নিয়ে গত বছরের ২৭ মার্চ প্রথম আলোতে ‘প্যাডল মেরে সেচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। গত বছর ২ আগস্ট ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে যন্ত্রের প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করার আবেদন করেন আফাজ উদ্দিন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক শহিদুজ্জামানের অনুরোধে ঠাকুরগাঁওয়ের বেসরকারি সংস্থা (এনজিও) ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে গত সপ্তাহে ঠাকুরগাঁও শহরে সংস্থার প্রধান কার্যালয়ে সেচযন্ত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়। গত সোমবার রাতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন আহমেদ একটি ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আফাজ উদ্দিনের সেচযন্ত্রের কথা জানতে পারেন এবং সঙ্গে থাকা কর্মকর্তাদের নিয়ে সেচযন্ত্রটি দেখতে যান। এ সময় তিনি আশ্বাস দেন সব রকমের সহায়তার।