প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে দুই কেজি আফিমসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁরা হলেন মো. আলম ও দিদার হোসেন। গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা আফিমের মূল্য প্রায় এক কোটি টাকা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।