প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আফিল পেপার মিলস লিমিটেডকে এবার আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ত্রুটিপূর্ণ বর্জ্য পরিশোধনাগার ব্যবহার করে পানিদূষণের দায়ে গতকাল বৃহস্পতিবার ওই জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মো. আলমগীর।
এর আগে মেঘনা নদী দূষণের দায়ে গত বছরের ৩০ অক্টোবর কারখানা কর্তৃপক্ষকে ২০ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
গতকাল ঢাকায় পরিবেশ অধিদপ্তরে শুনানির সময় উপস্থিত ছিলেন আফিল পেপার মিলসের সহকারী ব্যবস্থাপক আকমল হায়দার।