আফিয়াকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মোহাম্মদ-পুরের তাজমহল রোডের শিক্ষক ফিরোজুল ইসলামের মেয়ে আফিয়া ফারজানা ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে এবার ওয়াইডব্লিউসি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারছে না। সে গত বছরের সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্লাড ক্যানসার বিশেষজ্ঞ এম ইউনুস ও মুম্বাইয়ের ডা. সুরেশ আদভানির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় ২৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, আফিয়াকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে বোনম্যারো ট্রান্সফারের জন্য তাকে ব্যাংককে পাঠাতে হবে। এতে খরচ হবে প্রায় ৩২ লাখ টাকা। কিন্তু আফিয়ার বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা আর সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মেয়ের জীবন বাঁচাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আফিয়া ফারজানা, ব্যাংক হিসাব নম্বর-২১০১২২৭৮৮১০০১, সিটি ব্যাংক, প্রিন্সিপাল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।