আবদুর রউফ কলেজে পরিবেশ বিতর্ক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে শুরু হয়েছে এসইএল তৃতীয় আইএফপি জাতীয় আন্তকলেজ পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিন দিনের এ প্রতিযোগিতার আয়োজক ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি)।
আইএফপির প্রেসিডেন্ট মুহাম্মদ আরিফুর রহমান সঞ্চালনা এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পানি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ম. ইনামুল হক, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তুষার রেহমান, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সমন্বয়ক ইবনুল সাইদ রানা, জলাধার রক্ষা আন্দোলনের সদস্যসচিব মশিউর রহমান, বিজিবির অতিরিক্ত পরিচালক (শিক্ষা) মেজর মো. জোনায়েদ আহাম্মদ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের অধ্যক্ষ মুসাররাত নাইমা। বিজ্ঞপ্তি।