আবদুর রউফ ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর হিসেবে ছয় দফা ও ১১ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সাবেক হুইপ মরহুম আবদুর রউফ। তাঁর নাম যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।গতকাল শনিবার আবদুর রউফের চেহলাম উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার বাকডোকরা গ্রামের স্বাধীনতাচত্বরে আয়োজিত দোয়া-মাহফিল অনুষ্ঠানে ড. কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বচ্ছ রাজনীতি করছি। বঙ্গবন্ধুর রাজনৈতিক দিকনির্দেশনা মেনে চলছি।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সাবেক সাংসদ ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য শামসুদ্দোহা, জহুরুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা আহ্বায়ক আবুল কালাম প্রামাণিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম এবং ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকারসহ পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।দোয়া-মাহফিলের পর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে ড. কামাল হোসেন সেখানে আবদুর রউফ ফাউন্ডেশন লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রউফ গত ২৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।