আবদুর রউফ ছিলেন বহুমাত্রিক প্রতিভাবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. আবদুর রউফ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে রাজনীতিক, শিক্ষাবিদ, শিক্ষা উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী ও সমাজসেবক।
গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লায় আয়োজিত এক নাগরিক শোকসভায় সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও তাঁর শুভানুধ্যায়ীরা এভাবেই তাঁকে মূল্যায়ন করেন। কুমিল্লা টাউন হল মিলনায়তনে ওই শোকসভা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিনুজ্জামান চৌধুরী। বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক প্রমুখ।
আ হ ম মুস্তফা কামাল বলেন, অধ্যক্ষ রউফ ছিলেন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দলের জন্য কাজ করেছেন।