আবদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুর রহমান (৭৮) গত সোমবার রাতে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রঘুনন্দনপুর মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি বেসরকারি টেলিভিশন আরটিভির ফরিদপুর প্রতিনিধি এবং ফরিদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাকির হোসেনের বাবা।