প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক পৌর চেয়ারম্যান আবদুর রাজ্জাক আশীষ (৬০) গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হবে।