আবদুর রাজ্জাক সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সংগ্রাম করেছেন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ আবদুর রাজ্জাকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।সভায় বক্তারা বলেন, আবদুর রাজ্জাক সারা জীবন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করেছেন। দেশের প্রতি তাঁর অবদান জাতি কোনো দিন ভুলবে না।সংগঠনের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মান্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, কবি মফিজুল ইসলাম প্রমুখ।