আবদুর রাজ্জাককে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শরীয়তপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় দোয়া মাহফিলের। দুপুরে শরীয়তপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় আবদুর রাজ্জাকের ছেলে সাংসদ নাহিম রাজ্জাক, শরীয়তপুর ফাউন্ডেশনের বাচ্চু ব্যাপারী, আমিনুল ইসলাম, রহিম মাঝি, জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।