আবদুর রাজ্জাকের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ আবদুর রাজ্জাকের কুলখানি গতকাল মঙ্গলবার শরীয়তপুরের ডামুড্যায় অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে আবদুর রাজ্জাকের স্ত্রী ফরিদা রাজ্জাক, ছেলে নাহিম রাজ্জাক ও ফাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন। কুলখানি অনুষ্ঠানে দোয়া মাহফিলের আগে স্থানীয় আওয়ামী লীগের নেতারা আবদুর রাজ্জাকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন। এ সময় বক্তৃতা করেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি, সাধারণ সম্পাদক অনল কুমার দে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির ও আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।