আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক নেতা আবদুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে। আবদুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে আজ বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া গতকাল বুধবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবদুর রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে ১৯৪২ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন।