আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে সকালে বনানী কবরস্থানে আবদুর রাজ্জাকের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মরহুমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আবদুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা হয়। এতে রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা বক্তব্য দেন।