আবদুল আওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সাংসদ আবদুল আওয়াল গতকাল শুক্রবার বিকেলে ঢাকার ইস্কাটন রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল আওয়ালের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯৬ সালে আবদুল আওয়াল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কুষ্টিয়া-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। কুষ্টিয়া অফিস।