আবদুল আলীম আইসিইউতে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া আবদুল আলীমকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে হাসপাতালের প্রিজন সেল থেকে সাবেক মন্ত্রী বিএনপির এই নেতাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আবদুুল মজিদ ভূইয়া প্রথম আলোকে বলেন, রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আবদুুল আলীমকে হাসপাতালের প্রিজন সেল থেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি কথা বলেছেন।