আবদুল আলীমের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার বেলা তিনটায় জয়পুরহাট স্টেডিয়ামে জানাজা শেষে থানা রোডে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে তাঁর মরদেহ দুপুর পৌনে ১২টায় জয়পুরহাট জেলা আইনজীবী সমিতিতে নেওয়া হয়। সেখানে তাঁর সহকর্মী আইনজীবীরা শেষ শ্রদ্ধা জানান। দুপুর সাড়ে ১২টায় তাঁর মরদেহ জয়পুরহাট থানা রোডসংলগ্ন নিজ বাসভবনে নেওয়া হয়।
আমৃত্যু সাজাভোগকারী আবদুল আলীম গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।