আবদুল আলীমের পক্ষে সাক্ষ্য দেবেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর পক্ষে তিনজন সাক্ষী সাক্ষ্য দেবেন।

আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রাণাদাশ গুপ্ত আসামিপক্ষের তিন হাজার ৩২৮ জন সাক্ষীর মধ্য থেকে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার জন্য আবেদন জানালে ট্রাইব্যুনাল আলীমের পক্ষে তিনজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন।এ সময় আবদুল আলীম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।