আবদুল আলীমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার আবদুল আলীমের ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের কেন্দ্রীয় ঈদগাহ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মসজিদ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।এদিকে আবদুল আলীমের পক্ষে নিয়োজিত পাঁচজন আইনজীবী গতকাল জয়পুরহাট সদর উপজেলার পাগলা দেওয়ান, বম্বু ইউনিয়নের কড়ই কাদিরপুর ও পাঁচবিবির বধ্যভূমি পরিদর্শন করেন।