প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা (৬০) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বেলা ১১টায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ও বাদ জোহর গলাচিপার কালিকাপুর সিনিয়র মাদরাসা মাঠে জানাজা শেষে কালিকাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।