আবদুল ওয়াদুদের মাগফিরাত কামনায় কাল দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আবদুল ওয়াদুদে
সৈয়দ আবদুল ওয়াদুদে

দেশের প্রথম প্রজন্মের চক্ষু চিকিৎসক অধ্যাপক সৈয়দ আবদুল ওয়াদুদের চেহলাম কাল শুক্রবার ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তাঁর বাসভবনে (রোড-৬৬, বাড়ি-১০, গুলশান-২) বিকেল চারটায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম সৈয়দ আবদুল ওয়াদুদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়ার অনুষ্ঠানে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অধ্যাপক ওয়াদুদ ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ইন্তেকাল করেন এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়। সৈয়দ আবদুল ওয়াদুদ ১৯২৬ সালের ১ মার্চ শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক, ইসলামিয়া চক্ষু হাসপাতালের প্রথম চিফ কনসালট্যান্ট ও ইস্পাহানী ইনস্টিটিউট অব অপথালমোলজির পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।