প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা-১ আসনের উপনির্বাচনে মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়েছে।
২৬ এপ্রিল গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় বোর্ডের প্রধান শেখ হাসিনা।